দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কাঁটাবাড়ী থেকে বারোকোনা হয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে অসংখ্য বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলর না থাকায় সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
এলাকাবাসী জানান, শুধু এই সড়কই নয়, পৌর শহরের অধিকাংশ সড়কেরই একই অবস্থা। বিশেষ করে কাঁটাবাড়ী-বারোকোনা সংযোগ সড়ক দিয়ে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তারা।
ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী বলেন, সীমিত বরাদ্দের কারণে দীর্ঘদিন সড়কটি সংস্কার করা সম্ভব হয়নি। তবে চলতি অর্থবছরে আরইউপিডিপি (RUPDP) প্রকল্পের আওতায় সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারকাজ শুরু হবে।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।
এমএস/